প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসনিক বৈঠক করলেন পরেশ চন্দ্র অধিকারী - The News Lion

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসনিক বৈঠক করলেন পরেশ চন্দ্র অধিকারী


দি নিউজ লায়ন   প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় চ্যাংরা বান্ধায় প্রশাসনিক বৈঠক করলেন পরেশ চন্দ্র অধিকারী। জানা গেছে বর্ষা শুরু হতে চলেছে। মেখলিগঞ্জের তিস্তা নদী বাধ বরাবর নিজ তরফ, কুচলি বাড়ি এলাকায় প্রতি বছর বন্যায় কবলিত হয়ে পরে। 


সেই মত চ্যাংরাবান্ধা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের বিপর্যয় মোকাবিলা সম্পর্কে মেখলিগঞ্জ ব্লকে আগাম বন্যা পরিস্থিতি নিয়ে আলচনা সারলেন। উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার সহ প্রশাসনিক কর্তারা।


এই বিষয়ে মন্ত্রী জানান, “বিপর্যয় মোকাবিলায় আমাদের সবার তৈরি থাকতে হবে। আজ চ্যাংরাবান্ধা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের বিপর্যয় মোকাবিলা সম্পর্কে মেখলিগঞ্জ ব্লকে জরুরি বৈঠকের আয়োজনকরা হল।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.